সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ, চার দফা দাবি উপস্থাপন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।

হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লাখো নেতাকর্মী যোগ দিয়েছেন। শুধু চট্টগ্রাম থেকেই প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

সমাবেশে বক্তব্য রাখছেন হেফাজতের শীর্ষ নেতারা। তারা চার দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে: নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, বর্তমান সরকারের সময় করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি।

এর আগে শুক্রবার (২ মে) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অথচ এখন কিছু নারীবাদী, যাদের তারা ‘পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী’ বলছেন, তারা নারীবিষয়ক কমিশনে ইসলামবিরোধী প্রতিবেদন তৈরি করেছে।’’ নেতারা অভিযোগ করেন, ‘‘যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নারীর মর্যাদাহানি এবং ধর্মপ্রাণ নারীদের সঙ্গে শত্রুতা প্রকাশের সামিল।’’

হেফাজতের মহাসমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন