সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
আইন-আদালত

আশুলিয়ায় লাশ পোড়ানো: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ঢাকার উপকণ্ঠে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে।

আগামী ২৫ মে নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি এদিন ট্রাইব্যুনালের কার্যতালিকার দুই নম্বরে ছিল। যদিও এদিনই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, রাষ্ট্রপক্ষ সময় বৃদ্ধির আবেদন জানায়। প্রসিকিউশন পক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে ঘটনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও উদ্ধার করা হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের মুহূর্ত ধরা পড়েছে। এই নতুন প্রমাণ যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়।

প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, “তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে নতুন করে একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেখানে স্পষ্টভাবে হত্যাকাণ্ডের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। এই নতুন প্রমাণ সংযোজন এবং বিশ্লেষণের জন্য আরও কিছু সময় প্রয়োজন।”

আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করে।

এদিন মামলার পাঁচ আসামি—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপপরিদর্শক মালেক ও কনস্টেবল মুকুল চোকদার—কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাতে আসে। এতে দেখা গেছে, কীভাবে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই নতুন তথ্য উপেক্ষা করে আমরা প্রতিবেদন জমা দিতে পারি না।”

তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, এটি সময়ক্ষেপণ নয় বরং ন্যায়বিচার নিশ্চিত করার অংশ। তাঁর ভাষায়, “তথ্য আসা এক চলমান প্রক্রিয়া। তদন্তের স্বার্থে এই সময় বাড়ানো হয়েছে, বিচারের বিলম্ব নয়, বরং সঠিক বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন