লুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : ডা. শফিকুর
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নবাব সিরাজ উদ-দৌলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, “লুটেরাদের পেটের ভেতরে হাত দিয়ে লুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে। লাল, কালো বা সাদা টেলিফোনের কোনো প্রভাব চলবে না। আইন সবার জন্য সমান।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গঠনমূলক রাজনীতি করতে হলে ‘হা’ ভোট দেওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জামায়াতের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়।”
ডা. শফিকুর রহমান আরও জানান, দেশকে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে জামায়াতে ইসলামী রাজনীতি করে।
জনসভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নাটোর-০২ আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর-০১ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ ও নাটোর-০৪ আসনের প্রার্থী আব্দুল হাকিমসহ জেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ।
৩৬৩ বার পড়া হয়েছে