সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা: ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যকার বাড়তে থাকা উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি উভয় দেশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতিতে এ বার্তা জানানো হয়। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে বলা হয়, “দ্রুত পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আরও অবনতির দিকে না যায়, সে জন্য দুই পক্ষকে সংযত আচরণ করার অনুরোধ করছি।”

মহাসচিব গুতেরেস আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে, অর্থবহ সংলাপ এবং পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সমাধান করা সম্ভব এবং সেটাই হওয়া উচিত।

উল্লেখ্য, পেহেলগামে সাম্প্রতিক হামলায় কয়েকজন সেনা সদস্য নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য ও পদক্ষেপে উত্তেজনা বাড়ছে।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন