সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশপিভিসি ব্যানার ব্যবহারে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে জরিমানা
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: কক্সবাজারে সালাহউদ্দিন
প্রশাসন জনগণের বিরুদ্ধে থাকলে আবারো ৫ আগস্ট হবে : হাসনাত
মোংলায় ৩০ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নরসিংদীতে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
কিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
ভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
রাজশাহীতে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাঅদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু কাল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
জাতীয়

ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের নির্মম হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’।

শনিবার বিকেলে আয়োজিত এ গণজমায়েত থেকে গাজায় চলমান আগ্রাসন বন্ধ এবং ইসরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ঘোষণাপত্র পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার বিরুদ্ধে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই কর্মসূচি পরিণত হয় এক বিশাল গণজোয়ারে। ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে এবং মানবতার পক্ষে দাঁড়াতেই এই জমায়েত, বলছেন অংশগ্রহণকারীরা।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজনৈতিক বিভাজন ভুলে এক হয় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, কবি-সাহিত্যিক, শিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যক্তিরা। একক কণ্ঠে তাঁরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার প্রতিবাদে সোচ্চার হন।

সমাবেশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। কোথাও পিকআপ ভ্যানে, কোথাও মোটরসাইকেলে স্লোগান দিতে দিতে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে ছিলো বিঘ্ন।

অংশগ্রহণকারীরা জানান, এটি শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির কর্মসূচি নয়, বরং মানবতার পক্ষে এক সাহসী অবস্থান। তারা বলেন, “ফিলিস্তিনে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আজ আমরা মানবতার কণ্ঠে সেই নির্যাতনের প্রতিবাদ জানাতে এক হয়েছি।”

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন