সর্বশেষ

জাতীয়আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল অন্তর্বর্তী সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত, ডিউটি ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপি এমপিরা
শপথ গ্রহণ করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, উপনেতা তাহের; চিফ হুইপ নাহিদ ইসলাম
আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের শপথ, মাঝপথে বেরিয়ে গেলেন রুমিন
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: আব্দুল্লাহ তাহের
বিপুল জনসমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোঃ শেখ সাদীর অভিনন্দন
সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা
সারাদেশমোংলায় অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই, ১৬টি গবাদিপশুর মৃত্যু
দৌলতপুরে ভাড়া বাসায় ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর
রূপগঞ্জে হেকমত হত্যা: মৃত্যুদণ্ড ১ জনের, কারাদণ্ড ১ জনের, খালাস ১ জন
মিজানুর রহমান মিনুর মন্ত্রী হওয়ায় রাজশাহীতে উচ্ছ্বাস
নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন মুখ, জেলাজুড়ে উৎসব
রমজানে স্বস্তি আনতে বান্দরবানে টিসিবি'র পণ্য বিক্রি শুরু
বেনাপোল সীমান্তে পালানোর সময় হত্যা মামলার ২ আসামি আটক
মাগুরায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হামলার অভিযোগে মানববন্ধন
গোপালগঞ্জ সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন
হোমনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং মোংলা বন্দরের, সাত মাসেই ছাড়ালো গত অর্থবছরের অর্জন
কুয়াকাটায় টোয়াকের নতুন কমিটি: প্রেসিডেন্ট তুষার ও সেক্রেটারি মিরাজ নির্বাচিত
গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
আন্তর্জাতিকইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের পাঁচ দল নিশ্চিত
আইন-আদালত

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় হাইকোর্টে খালাস পেলেন হাবিব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে এই রায় দেয়।

তবে, মামলার অন্যান্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্টের পক্ষ থেকে কোনো রায়ই ঘোষণা করা হয়নি, বলে জানান হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী মো. আমিনুল ইসলাম। মামলায় হাবিবের আইনজীবী হিসেবে ফাইলিং ল'ইয়ার ছিলেন তার স্ত্রী শাহানারা আক্তার বকুল।

রায়ের পর হাবিব বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীরা ১২ বছর পর পরিকল্পিতভাবে আমাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন, অথচ আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। আমি ৪ বছর কারাগারে ছিলাম, কিন্তু গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আমি জামিনে মুক্তি পাই। মহান আল্লাহর কৃপায় আজ আমি মুক্ত। তিনি আরো বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে বহু বিএনপি নেতা-কর্মীকে হত্যা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। আমি বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার পেয়েছি, যার ফলেই আমি মুক্তি পেতে পেরেছি।"

হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির পর সাতক্ষীরার তালা ও কলারোয়ায় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন।

এদিকে, এই মামলা ২০০২ সালের ৩০ আগস্ট ঘটে যখন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা হয়। মামলাটি ১২ বছর পর কলারোয়া থানায় দায়ের হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা-১ আসনের সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে ৪ থেকে ১০ বছরের সাজা দেয় সাতক্ষীরার প্রধান বিচারক হুমায়ুন কবির। পরে তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন, যার শুনানি শেষে তাকে খালাস প্রদান করা হয়। তবে অন্য আসামিদের বিষয়ে কোনো রায় হয়নি।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন