সর্বশেষ

সারাদেশ

ঘিওরে বিষপানে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও সতীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড় পয়লা এলাকায় সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত সখিনা বেগম বড় পয়লা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে তার পারিবারিক বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, এ নিয়ে দাম্পত্য কলহের জেরে সোমবার রাত থেকে সখিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার চুল কেটে অপদস্থ করা হয় বলেও জানা গেছে।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে সখিনা বেগম পানি পান করতে চাইলে তাকে কৌশলে বিষ মিশ্রিত শরবত দেওয়া হয়। শরবত পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহতের মেয়ে যুথী আক্তার দাবি করেন, “আমার মাকে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। শরবত পান করার পর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

ঘটনার পরপরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে গ্রেপ্তার করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন