সর্বশেষ

সারাদেশ

পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্য নিয়ে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে একটি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মহড়ায় দুর্যোগকালীন নিরাপত্তা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০