সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল ছাত্রশিবির

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মেধা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

নওগাঁ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের এই মিলনমেলায় শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ইসলামী ছাত্রশিবির দেশপ্রেমিক ও যোগ্য মানুষ তৈরির কারিগর হিসেবে কাজ করছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে। তাই তাদের সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষণীয় বই এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভমিতা রায় ও রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাদিক মাহিদ অনুভূতি প্রকাশ করে বলেন, এই আয়োজন তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার পরামর্শ দেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন