সর্বশেষ

সারাদেশ

ফুলবাড়ীয়ায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকার বিপুল জাল নোটসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত ছিল।

বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে জাল নোট কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। অভিযানকালে কারবারিদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট বাজারমূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ফুলবাড়ীয়া উপজেলার গোলাম মোস্তফা ও আবু সাইদ এবং বরগুনা জেলার তালতলী উপজেলার মোস্তফা ফকির ও ইসমাইল বিশ্বাস।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত জাল নোটের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০