সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে মোটরসাইকেল ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজা উদ্ধার অভিযানে ৬ কেজি মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল উপজেলার রাজাবাড়ীহাট ও সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ডিবি জানতে পারে, ছয়ঘাটি গ্রামের একটি আমবাগানের সামনের পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

তথ্যের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত এপাচি টিভিএস ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের মো. রুবেল হোসেন (২৮) এবং একবরপুর জাব্বার বিঘা টোলা গ্রামের মো. জসিম আলী (২৩)। এদের মধ্যে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী, হবিগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন