গণপরিবহন
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী
দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটিতে রাজধানী ঢাকার চিরচেনা যানজট ও কর্মব্যস্ততার চিত্রে পরিবর্তন এসেছে। প্রধান সড়ক থেকে অলিগলি—অনেক জায়গাতেই কমেছে যানবাহন ও মানুষের চলাচল। ফলে প্রতিদিনের দীর্ঘ যানজটের ভোগান্তি ছাড়াই তুলনামূলক স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন নগরবাসী। তবে সড়কে যানবাহনের চাপ কমায় গণপরিবহনের চালক ও সহকারীদের আয় কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পিংক বাসের উদ্যোগ প্রধানমন্ত্রীর এক সফলতা: নষ্ট করতে চাইছে কারা
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি—চালু করেছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। ১৮ আগস্ট তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
চালু হল ‘পিংক বাস’ সার্ভিস, জেনে নিন রুটসমূহ
কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে আবারও পৃথক ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
বিআরটিসিতে যুক্ত হচ্ছে ১শ' ইলেকট্রিক বাস, ৪শ' কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাব
দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রথম ধাপে ১০০টি ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
গ্যাস বেলুন আটকে বন্ধ মেট্রোরেল, ২০ মিনিট পর স্বাভাবিক
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় রোববার সকালে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে থেমে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বেলুন অপসারণের মাধ্যমে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়।
রাস্তায় স্বাভাবিক দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনের প্রভাব পড়েছে রাজধানীজুড়ে।