সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বুধবার (২১ অক্টোবর) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (২১ অক্টোবর) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

এসআরবি-৫-এর সিপিএসসির আভিযানিক দলের তথ্য অনুযায়ী, আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে সন্দেহজনক অবস্থায় সিমেন্টের একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরে বস্তাটিতে তল্লাশি চালিয়ে লাল কসটেপে মোড়ানো ৬৪টি এবং কালো কসটেপে মোড়ানো ৩৯টি হাতে তৈরি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ককটেলের সংখ্যা ১০৩টি।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এসব ককটেল কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০