সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: খুঁটিতে বেঁধে গণপিটুনি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

রবিবার, ৭ জুন, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদুল (৪২) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী শিশুটিও।

রবিবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুল স্থানীয় বাসিন্দা ফজলু সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান আসাদুল। পরে স্থানীয় একটি স্কুল কক্ষের ভেতর নিয়ে তাকে পাশবিক নির্যাতন করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আসাদুলকে হাতেনাতে আটক করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মুমূর্ষু অবস্থায় আসাদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, গুরুতর আহত শিশুটিকেও উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে সে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মেডিকেল রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন মাতুব্বর বলেন, "শহরের চরমিলপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আসাদুল নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

ওসি আরও জানান, পুলিশ ভুক্তভোগী শিশুর পরিবার ও চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছে। ঘটনার জেরে সৃষ্ট জনরোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এবং ঘটনাকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন