সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বাস উল্টে ২০ জন আহত, চালকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার রাতে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ভাটিয়াপাড়াগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। সেখানে বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন