হিলি স্থলবন্দর
শিগগিরই ভালো কিছু হবে: হিলি স্থলবন্দর পরিদর্শনে মনোজ কুমার
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ আসছে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুসম্পর্ক এই ধারাকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন তিনি।
দীর্ঘ সাড়ে ৮ মাস পর হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
দেশের বাজারে অস্থিরতা কমাতে দীর্ঘ সাড়ে আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে আমদানিকৃত কাঁচা মরিচবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম পুনরায় সচল হয়। আমদানিকারকরা আশা করছেন, সরবরাহ বাড়লে দ্রুতই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
বাংলাদেশে দুর্নীতির ‘দ’-ও থাকবে না: হাকিমপুরে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন
দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
হিলি স্থলবন্দরে ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমদানি-রপ্তানি শুরু হয়নি
ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে শনিবার দিনাজপুরের হিলি ¯’লবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমস সুপারের মৃত্যুতে কার্যক্রম শুরু হয়নি। তবে বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময়
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
আশুরায় বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রোববার (৬ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।