সারাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে বন্দরের যাবতীয় কার্যক্রম পুনরায় চালুর কথা রয়েছে।
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
খাদেমুল ইসলাম, দিনাজপুর
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে বন্দরের যাবতীয় কার্যক্রম পুনরায় চালুর কথা রয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এই বিরতি নির্ধারণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ছুটির মেয়াদ শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের যাবতীয় পণ্য আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক হবে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছে।
পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করেছে সীমান্ত কর্তৃপক্ষ। হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারের সুবিধা সম্পূর্ণ সচল রাখা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর