সর্বশেষ

সারাদেশ

অবশেষে কাটল অচলাবস্থা, ৫ দিন পর সচল হিলি স্থলবন্দর

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পর দীর্ঘ পাঁচ দিন পর আবারও সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এই বন্দরে বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়। বন্দর সচল হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে।

জানা গেছে, ভারতের অভ্যন্তরে ব্যবসায়িক জটিলতা ও অবকাঠামোগত সমস্যার কারণে গত ৩১ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। এরপর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস মেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হওয়ায় পাঁচ দিন পর আবার দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিক হয়েছে। এর ফলে গতি ফিরবে হিলি স্থলবন্দরের অর্থনৈতিক কার্যক্রমে।

অন্যদিকে, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন