সর্বশেষ

হরমুজ প্রণালি

হরমুজে দুই তেলবাহী ট্যাঙ্কারে আগুন, যুদ্ধ শেষের আভাস ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘যেভাবেই হোক খুব শিগগিরই’ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রই যুদ্ধের অবসান ঘটাবে। এদিকে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়ে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কাতারের আমিরের হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারের আহ্বান

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো সুরক্ষায় প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় জোরদারেরও তাগিদ দিয়েছেন তিনি।

ইরানের দুই প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধ থাকার নোটিশের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে প্রস্তুত ইরান, কূটনীতির পথও খোলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চায় তেহরান। তিনি বলেছেন, নতুন কোনো আগ্রাসনের মুখে ইরান পিছু হটবে না। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে।