সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে একটি উন্নতমানের চালকবিহীন পানির নিচের যান (ইউইউভি) জব্দ করার কথা জানিয়েছে। আইআরজিসির দাবি, ড্রোনটি ‘গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে’ হরমুজ প্রণালিতে কার্যক্রম পরিচালনা করছিল।

আইআরজিসি জানিয়েছে, জব্দ করা ড্রোনটি রেমাস ৬০০ মডেলের স্বয়ংক্রিয় পানির নিচের যান। বর্তমানে এটি আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোনটির তথ্য উদ্ধারের কাজ করা হবে বলেও জানিয়েছে ইরানের এই বাহিনী।

এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর আগে তেল ও গ্যাস বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো হরমুজ প্রণালি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রণালিটি অবরোধ করে রেখেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০