সর্বশেষ

স্বাস্থ্য সচেতনতা

জামালপুরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

'হাত ধোয়ার নায়ক হোন' প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জিলা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস উদযাপিত

নড়াইলে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই বিশেষ দিনটি উদযাপন করে। বক্তারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত ডিম খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদ্‌যাপিত: সচেতনতায় গুরুত্ব বিশেষজ্ঞদের

"একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলাতঙ্ক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সময়মতো টিকাদানের মাধ্যমে এই প্রাণঘাতী রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জামালপুরে এইডস প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ে মতবিনিময়

জামালপুরে এইচআইভি/এইডস প্রতিরোধ এবং উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এই সভায় এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতাই পারে এই মারাত্মক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র, বলছেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো নির্দিষ্ট ওষুধ বা সর্বজনীন ভ্যাকসিন না থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।