সর্বশেষ

সিলেট

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে রওজা জিয়ারত ও ফাতিহা পাঠ করেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আওয়ামী লীগ থেকে বিএনপি—সব আমলেই দাপুটে লুবানা শম্পা

কখনো আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠজন, কখনো আবার বিএনপির নীতিনির্ধারকদের আস্থাভাজন—সিলেটের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে লুবানা ইয়াসমিন শম্পাকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে রাজনৈতিক বলয় বদলে প্রভাব ধরে রাখা, মেলার অনুমতি ও অর্থনৈতিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সিলেটে জলাবদ্ধতা দূর করতে আসছে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সিলেট নগরীর দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হলে সিলেটবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

শাহজালাল মাজারের দানবাক্সে রেকর্ড ৭০ লাখ টাকা ও ১৯ দেশের মুদ্রা

সিলেটের আধ্যাত্মিক রাজধানীখ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে এবার রেকর্ড ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি দানবাক্সগুলোতে বিপুল পরিমাণ সোনা-রুপা এবং বিশ্বের ১৯টি দেশের বৈদেশিক মুদ্রাও জমা পড়েছে। জেলা প্রশাসনের উপস্থিতিতে দিনভর কঠোর নিরাপত্তায় এই গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি

সিলেটের তারাপুর চা-বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। কয়েকটি ফেসবুক পেজ থেকে জমি দখল ও জমি বিক্রির অভিযোগ তুলে ভিডিও প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসব প্রচারের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রিংকু চক্রবর্তী।