সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা সাদেক হোসেনও আহত হয়েছেন। হামলাকারীরা তাঁদের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বদরুল আলম (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদেক হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোররাত চারটার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মনরতল বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরাগ্রাম এলাকায় তাঁদের ওপর হামলা হয়।

নিহত বদরুল আলম রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

হামলার সময় বদরুল আলমের সঙ্গে থাকা সাদেক হোসেনের ভাষ্য, তাঁরা মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাঁরা বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সাদেক।

সাদেক হোসেন হামলা থেকে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন বদরুল আলম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গোরাগ্রাম গ্রামের শাহীনুর রহমান, মামুন আহমদ, আমিনুর রশিদ, তুহিন আহমদ ও সুহিন আহমদ এবং উপরগ্রাম গ্রামের নোমান আহমদের নাম উল্লেখ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০