সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন
সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। বেলকুচি উপজেলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জের ঝাঐলে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস।
গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জ ফেরার পথে মাদ্রাসাছাত্র নিখোঁজ
গাজীপুরের কোনাবাড়ী থেকে বাসে চড়ে সিরাজগঞ্জের মাদ্রাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছে হাসান আলী নামের এক মাদ্রাসাছাত্র। গত ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে বাসে তুলে দেওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সিরাজগঞ্জে রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের মিছিল
সিরাজগঞ্জে দলীয় নেতাদের বিরুদ্ধে রায় বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মাস্ক পরে এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল: আজহারুল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল। বিএনপি সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদে যোগ না দেওয়াকে জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
সয়দাবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল, পুলিশের বলছে 'ভিডিও জোড়াতালি'
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ এলাকায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই এলাকায় কোনো মিছিল হয়নি বলে দাবি করেছে যমুনা সেতুর পশ্চিম থানার পুলিশ।