সাটুরিয়া
সাটুরিয়ায় গভীর রাতে পোশাক শ্রমিকের বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
সাটুরিয়ার ৬ উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত, সেবা বিপর্যস্ত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে পদায়িত চিকিৎসকদের অধিকাংশই দীর্ঘদিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ প্রত্যন্ত অঞ্চলে কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকদের অনুপস্থিতিতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টদের দিয়ে এসব কেন্দ্রের কার্যক্রম চালানোয় স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে।
সাটুরিয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও ডাক-বাংলোর সামনে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাটুরিয়ায় জিংক ও বোরনে ভেজাল! ৭ সার কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
মানিকগঞ্জের সাটুরিয়ায় নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কৃষি বিভাগের ল্যাব পরীক্ষায় ৭টি নামকরা কোম্পানির সারে ভেজালের প্রমাণ মেলায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি বন্ধে ইতিমধ্যে বাজার থেকে ক্ষতিকর এসব সার প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রশাসন।
সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে মো: আরশেদ আলী নামের এক সিএনজিচালককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানকোড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।