সর্বশেষ

সাংবাদিকতা

মোংলায় সাংবাদিক গ্রেপ্তার, শুধু কি একটি মামলার গল্প?

মোংলায় এক সাংবাদিককে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনা নতুন করে নানা প্রশ্ন সামনে এনেছে। অভিযোগের বিচার হবে আদালতে। কিন্তু একজন সাংবাদিক গ্রেপ্তারের পর স্থানীয়ভাবে মিষ্টি বিতরণের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন এবং স্থানীয় রাজনীতি ও পুলিশ প্রশাসনকে ঘিরে পুরোনো নানা বিরোধ—সব মিলিয়ে ঘটনাটি শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। অভিযোগ যেমন তদন্ত হওয়া দরকার, তেমনি গ্রেপ্তার হওয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের পেছনে কোনো প্রভাব, প্রতিহিংসা বা স্বার্থ কাজ করেছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয় : তথ্যমন্ত্রী

বরিশালে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পেশা। তিনি দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কুষ্টিয়ায় ওয়ালিউল বারী চৌধুরী স্মরণসভা‘মফস্বল সাংবাদিকতার মহীরুহ ছিলেন তিনি’

কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক, সংগঠক ও সমাজসেবক ওয়ালিউল বারী চৌধুরীর স্মরণে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান কুষ্টিয়ার মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা ওয়ালিউল বারী চৌধুরীর জীবন ও কর্ম সংরক্ষণে তাঁর নামে একটি স্থাপনা বা পাবলিক লাইব্রেরি নির্মাণ এবং তাঁকে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র তৈরির প্রস্তাব দেন।

সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীআপসহীন সাংবাদিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি

কিছু মানুষ চলে যান, কিন্তু তাঁদের কর্ম, আদর্শ ও ব্যক্তিত্ব সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। প্রখ্যাত সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, বিনম্র কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।

প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা

মহান মুক্তিযুদ্ধের কলম সৈনিক, ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুলাই বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দিশা টাওয়ার কনফারেন্স হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম বর্ষে পদার্পণ ও বার্ষিক সাধারণ সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্যামেরা পারসনদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।