শ্রীনগর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: ৩ জন নিহত, আহত ১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেন অতিক্রম করে গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীনগরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা আহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অজ্ঞাত নারী উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ভোরে বেজগাঁও যাত্রীছাউনির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত আহত নারী উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাত পরিচয় নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ভোরে বেজগাঁও যাত্রীছাউনির পাশ থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ধারণা, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়েছেন।
শ্রীনগরে গরুর খামারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে আশপাশের বহু বসতবাড়ি। গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় কোনো মানুষ বা গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়নি।
রাস্তা না থাকায় শ্রীনগরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দেরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অবশেষে প্রায় এক কিলোমিটার দূর থেকে ভ্যানগাড়িতে করে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।