সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রানা মণ্ডল (৫২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ছনবাড়ী-শ্রীনগর সড়কের হরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কের যানজটে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ল-২১-৮৫২৮ নম্বরের একটি মোটরসাইকেলকে পেছন থেকে অন টেস্ট একটি বাইক সজোরে ধাক্কা দেয়।

বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকার গণেশ মণ্ডলের ছেলে রানা মণ্ডল।

দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন অনুসরণের পরমর্শ দেওয়া হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০