সর্বশেষ

শিক্ষামন্ত্রী

শিক্ষায় বাজেট ৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা আছে: কুয়েটে শিক্ষামন্ত্রী

শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বর্তমান বাজেট বরাদ্দ ৩.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সাথে তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন নতুন উদ্যোগ ও শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, গুজব ছড়ালে শাস্তি: শিক্ষামন্ত্রী

আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি, গুজব ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৫৪ বছর ধরে ভুল পথে চলেছে দেশের শিক্ষাব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে সঠিক দিকনির্দেশনা থেকে বিচ্যুত ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, গত ৫৪ বছর ধরে শিক্ষা খাত নানা সমস্যার মধ্যে পরিচালিত হয়েছে। এখন সময় এসেছে এসব সংকট কাটিয়ে একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার।

নকলমুক্ত শিক্ষাব্যবস্থার পাশাপাশি মানোন্নয়নেও জোর: শিক্ষামন্ত্রী

নকল প্রতিরোধ এখন কার্যত নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সরকার এখন শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে।

সিংগাইরের সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।