সর্বশেষ

শিক্ষা সংবাদ

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

ময়মনসিংহে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার ওপর জোর দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ সম্পূর্ণ না হওয়ায় প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পাবনায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬

সারা দেশের মতো পাবনাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।