মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ লঞ্চঘাটকে নান্দনিক অবকাশকেন্দ্র করার বড় উদ্যোগ
মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকাকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক অবকাশকেন্দ্র হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সাথে ঘাট এলাকার ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় ক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুন্সীগঞ্জে ঘরে আটকে পড়া শিশুকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘরে আটকে পড়া দুই বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অসাবধানতাবশত কক্ষের দরজা ভেতর থেকে আটকে যাওয়ায় শিশুটি দীর্ঘক্ষণ বন্দি ছিল। সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল আধুনিক সরঞ্জাম ব্যবহার করে শিশু আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ
মুন্সীগঞ্জে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্যতিক্রমী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী স্বশরীরে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।
ঠিকানা দেখানোর ছলে টাকা ছিনতাই: মুন্সীগঞ্জে যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে এক বৃদ্ধের টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত যুবক তানভির হোসেন সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় গজারিয়া থানা পুলিশ।