সর্বশেষ

মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাস পোড়ানো মামলায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার

মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মানিকগঞ্জে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মানিক পসারির দাফনে বাধার অভিযোগে মানিকগঞ্জে বিক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা মানিক পসারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা। সমাবেশ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

সাটুরিয়ায় পাঁচ মাস ধরে ভাঙা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ চরমে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এলজিআরডি বিভাগের নির্মাণাধীন একটি সড়কের মাঝখানে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বড় ধরনের ভাঙন রয়েছে। এতে বরাইদ থেকে উপজেলা সদরে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা।

অপহৃত বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয়নকে ১০ দিন পর জীবিত উদ্ধার

অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওরের বাসিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়ন আনসারী (২৫)। অপহরণকারীরা তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে এক ট্রাকচালকের সহায়তায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান তিনি। সেখান থেকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।

পাটুরিয়ায় ড্রেন থেকে শর্টগান উদ্ধার, খোয়া যাওয়া পুলিশি অস্ত্র বলে ধারণা

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উদ্ধার করা এই অস্ত্রটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় খোয়া যাওয়া পুলিশের অস্ত্র হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।