মানসিক স্বাস্থ্য
ফরিদপুর মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য দিবস পালিত
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র্যালি ও আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনয়ন পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার তরুণ মো. তানজিম শেখ। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কারের জন্য তাঁর মনোনয়নের তথ্য গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা KidsRights।
তৃপ্তিতে নাকি প্রাপ্তিতে
ইদানিং নিজেকে খুব অসহায় আর নির্লিপ্ত লাগে ,
খুব ক্লান্ত, জীর্ণশীর্ণ আর পরিশ্রান্ত মনে হয়।
জীবনের মায়াবী বেড়াজালে আষ্টেপৃষ্ঠে শৃঙ্খলিত মনে হয়
মনে হয় বিপর্যস্ত সকাল বিকেল রাত্তিরে অন্ধকার ঘনঘটা।
শিশুদের ডিজিটাল আসক্তি, ১৬ বছরের নিচে নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে বাংলাদেশ
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে ঘুমের সমস্যা, মনোযোগহীনতা, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করলেও বাংলাদেশে এখনো কার্যকর কোনো বয়সভিত্তিক নীতিমালা নেই। তবে সরকার বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।