মাদক বিরোধী অভিযান
রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশ
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, মব কালচার, সাইবার অপরাধ ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে ডিবি।
মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই ভাই গ্রেফতার
মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সরকারকে বিব্রত করার চেষ্টায় কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা এবং জেলাটিকে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সোমবার জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসন ও সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিপন মিয়া (৪৫)। জেলা পুলিশের কঠোর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।