সর্বশেষ

ময়মনসিংহ

জামায়াতের ভুলের কারণেই আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছিল: প্রিন্স

ময়মনসিংহের তারাকান্দায় এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত-ই-ইসলামীর রাজনীতির তীব্র সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দলটির অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণেই অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ পেয়েছিল। বর্তমানেও জামায়াতের ভুলের কারণে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ময়মনসিংহে ২৫৭টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করলেন এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের ২৫৭টি পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

ময়মনসিংহে রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ শনিবার জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এই সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। মানবিক সেবার পরিধি বাড়াতে ময়মনসিংহে রেড ক্রিসেন্ট নিজস্ব কার্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা এমরান সালেহ প্রিন্সের

বর্তমান সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একতরফা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি দেশবাসীকে এসব অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে দেশের চলমান জ্বালানি সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটকে দায়ী করেন তিনি।

পরিকল্পিত নগরায়ণে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা

ময়মনসিংহের টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি ও প্রকৌশলীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। সভায় নগরের অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।