বিএনপি
ধর্মের নামে রাজনীতি করে দোজখের আগুন জ্বালাচ্ছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা হলেও ওই দলটি রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।
সীতাকুণ্ডে সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে।
শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া : সারজিস আলম
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না। একই সঙ্গে বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই তিনি ঠাকুরগাঁও ত্যাগ করেন।
বিরোধীদের তৎপরতা সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক : এমরান সালেহ প্রিন্স
ডিসেম্বরে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন বা তৎপরতাকে সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ছয় মাস বয়সী সরকারকে হঠানোর হুমকি দিয়ে রাজপথ দখল করা যাবে না, কারণ রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রোববার ময়মনসিংহের হালুয়াঘাটে কংশ নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
দেশের চলমান জ্বালানি সংকটে ভোগান্তির জন্য সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার কর্মপরিকল্পনা নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।