সর্বশেষ

বাগেরহাট খবর

মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) অভিযানে সাড়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত: 'প্রবীণরা বোঝা নন, প্রেরণা'

বাগেরহাটের মোংলায় ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মোংলায় ইউপি নির্বাচনে 'লোভহীন' যোগ্য প্রার্থী চান তৃণমূল কর্মীরা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মোংলার মিঠাখালীতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আগামী নির্বাচনে কোনো লোভী বা বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী না করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূলের মতামতের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়নের দাবি তোলা হয়।

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মোংলায় নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে আ. লীগ নেতা মজনু গাজী গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. মজনু গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার সময় ৪ নেতাকর্মী আটক

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।