বাউল গান
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হলো তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লালন স্মরণোৎসব। আজ শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে সাধুসঙ্গ, আলোচনা সভা ও লালনগীতির আসরকে কেন্দ্র করে আখড়াবাড়িতে সমাগম ঘটেছে হাজারো ভক্ত ও দর্শনার্থীর।
সংস্কৃতি ও সংস্কৃতির উপর আক্রমণ
সংস্কৃতি হলো একটি জাতির জীবনাচার, রীতিনীতি, ঐতিহ্য, কৃষ্টি, চিন্তাচেতনা, নিজস্ব ইতিহাসের বহিঃপ্রকাশ। যা গান, নাটক, সিনেমা, নৃত্য ইত্যাদির মাধ্যমে প্রতিটি জাতি প্রকাশ করে থাকে। এই সংস্কৃতিই হলো জাতিগঠনের অন্যতম মাধ্যম। সংস্কৃতির মাধ্যমেই ফুটে উঠে একটি জাতির মানসিক প্রকাশ। যে জাতি সংস্কৃতিগতভাবে যত উন্নত সে জাতির মানসিক বিকাশও তত উন্নত। এই সংস্কৃতিই আবার গড়ে তুলে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আন্দোলন। সচেতন সাংস্কৃতিককর্মীরা জাগিয়ে তোলে জাতিকে।
ময়মনসিংহে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’, সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা
ময়মনসিংহে বাঙালির চিরন্তন লোকসংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিশেষ বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে আয়োজিত এবারের পর্বে পরিবেশিত হয়েছে মরমি সাধক জালাল উদ্দীন খাঁ’র আধ্যাত্মিক বাণী ও সুর। শেকড় সন্ধানী এই সুরের মূর্ছনা উপস্থিত দর্শক-শ্রোতাদের দারুণভাবে বিমোহিত করে।