বাংলাদেশের রাজনীতি
ইশরাকের 'প্রতিমন্ত্রী' পদত্যাগের চূড়ান্ত ঘোষণা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
বিপথগামী রাজনীতির বিপরীতে এক আদর্শের প্রতীক
রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রের সাংবিধানিক প্রধান নন, তিনি দেশের ঐক্য, মর্যাদা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতীক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, শালীনতা, ত্যাগ ও নীতি-আদর্শ তাকে রাষ্ট্রপতি পদের জন্য একজন ব্যতিক্রমী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।
ফ্যাসিস্টের তকমা: ইতিহাস, রাজনীতি ও বাংলাদেশের নতুন বিতর্ক
বাংলাদেশের রাজনীতিতে কিছু শব্দ আছে, যেগুলো কেবল রাজনৈতিক অভিধানের অংশ নয়—ক্ষমতার লড়াইয়ে এগুলো অস্ত্র হিসেবেও ব্যবহৃত হয়। ‘ফ্যাসিস্ট’ এখন তেমনই একটি শব্দ। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে কিংবা জনগণের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তুলতে শব্দটির ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্ট’ বললেই কি সে ফ্যাসিস্ট হয়ে যায়? নাকি কোনো দল বা সরকারের রাজনৈতিক আচরণ, প্রতিষ্ঠানবিরোধী অবস্থান, ক্ষমতা প্রয়োগের ধরন এবং ভিন্নমতের প্রতি মনোভাবের ভিত্তিতেই এই পরিচয় নির্ধারিত হওয়া উচিত?
মহাকালের রাজপথে গণতন্ত্রের প্রদীপ্ত মশাল: বেগম খালেদা জিয়া
ইতিহাসের মানচিত্রে কিছু নাম কেবল অক্ষরের সমষ্টি হয়ে থাকে না, তারা হয়ে ওঠে একটি পুরো যুগের অনুরণন, কোনো এক ঝোড়ো দিগন্তের অবিনাশী মহাকাব্য। বাংলাদেশের রাজনীতির উত্তাল রক্তিম ক্যানভাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমনই এক সুদীর্ঘ ইতিহাস, যা একদিকে যেমন মাতৃত্বের মমতা আর নিভৃত গৃহকোণের স্নিগ্ধতা বহন করে, অন্যদিকে তেমনি বহন করে রাজপথের অনমনীয় আর আপসহীন দৃঢ়তা। ১৯৪৫ সালের ১৫ আগস্টের এক সোনালী প্রভাতে, তৎকালীন দিনাজপুর জেলার এক স্নিগ্ধ প্রহরে যাঁর ধরণীতে আগমন, তিনি হয়তো সেদিন ভাবেননি যে, ইতিহাস তাঁকে একদিন নিয়ে দাঁড় করাবে এক বিশাল জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একেবারে কেন্দ্রবিন্দুতে।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠান একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগ, এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
রাজনৈতিক প্রতিযোগিতা হোক নীতির, সংঘাতের নয়
জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাগযুদ্ধ, পারস্পরিক অবিশ্বাস এবং সংঘাতমুখী অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই বাস্তবতায় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক মতপার্থক্যের সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।