ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফমেকে আবারও অভিযান: চিকিৎসাযন্ত্র কেনায় বড় অনিয়মের প্রমাণ
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসাযন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যানসার চিকিৎসার লিনিয়ার অ্যাকসিলারেটর এখনো বাক্সবন্দী, আর স্থাপনের নয় বছর পরও চালু হয়নি হৃদরোগ চিকিৎসার ক্যাথল্যাব। এ ছাড়া চিকিৎসাসামগ্রী কেনা, সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা এবং জনবল নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফরিদপুর মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসক পদ ৪টি, কর্মরত নেই কেউ
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের চারটি পদ থাকলেও বর্তমানে কোনো পদেই চিকিৎসক কর্মরত নেই। ফলে আন্তঃবিভাগের চিকিৎসকদের শিফটিং ডিউটির মাধ্যমে চলছে জরুরি বিভাগের কার্যক্রম। প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
ফরিদপুরে ডেঙ্গুতে ৩ দিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০
ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত তিন দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী।
ফরিদপুর মেডিকেলে দালালমুক্ত পরিবেশ ও সেবার মানোন্নয়নে শামা ওবায়েদের সভাপতিত্বে সভা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সভায় হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করাসহ জরুরি অবকাঠামো সমস্যা সমাধানের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ফরিদপুরে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ৪২ রোগী শনাক্ত, এ বছর মৃত্যু ২১
ফরিদপুর জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ছোঁয়াচে রোগ হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন করে আরও ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলাজুড়ে মোট ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল দুই সন্তানের জননীর
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সঠিক সময়ে রোগটি শনাক্ত না হওয়ায় সঠিক চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।