সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল দুই সন্তানের জননীর

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সঠিক সময়ে রোগটি শনাক্ত না হওয়ায় সঠিক চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত নাসরিন সুলতানা জেলার ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। গত রোববার তীব্র জ্বরে আক্রান্ত হলে তাঁকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হলেও রহস্যজনকভাবে ডেঙ্গু পরীক্ষা করানো হয়নি।

পরবর্তীতে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্বজনরা বাইরে থেকে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করান। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসার পর তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। সময়মতো রোগ নির্ণয় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বামী মিরাজ শেখ।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে মোট ১৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন আছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। জ্বরসহ যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০