সর্বশেষ

ফরহাদ হোসেন আজাদ

২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সব প্রক্রিয়া শেষ করে ২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার প্রায় তিন কোটি মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পঞ্চগড় হাসপাতালে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে ও সব ধরনের দালাল-সিন্ডিকেট নির্মূল করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হাসপাতালের সেবাকার্যক্রম ব্যাহত করে সিন্ডিকেট গড়ে তোলে, তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‘দ্রুতই শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া এই বৃহৎ প্রকল্পের পাইলট কার্যক্রমের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সনাতনীদের

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হরণের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে ফুঁসে উঠেছে পঞ্চগড়ের সনাতন ধর্মাবলম্বীরা। এই অপপ্রচারের প্রতিবাদে জেলাজুড়ে বিশাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দাবি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই নোংরা ষড়যন্ত্র করা হয়েছে।

এআই দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদের নামে অপপ্রচার, পঞ্চগড়ে তীব্র প্রতিবাদ

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।

সারের কৃত্রিম সংকট বা কারসাজি করলে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

দেশে পর্যাপ্ত সারের মজুদ থাকা সত্ত্বেও যদি কেউ কৃত্রিম সংকট বা কারসাজি তৈরির চেষ্টা করে, তবে তাকে সরাসরি আইনের হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ের বোদায় এক অনুষ্ঠানে কৃষকদের স্বার্থে সরকারের এই কঠোর ও আপসহীন অবস্থানের কথা জানান তিনি।