প্রতিষ্ঠাবার্ষিকী
জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
দেশের চলমান জ্বালানি সংকটে ভোগান্তির জন্য সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার কর্মপরিকল্পনা নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পার্বত্য জেলা খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণিল র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা।
গোপালগঞ্জে নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জয়পুরহাটে নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
নাটোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নাটোরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে সংগঠনটির নেতাকর্মীরা এই বিশেষ দিনটি উদযাপন করেন।