পায়রা বন্দর
পায়রা বন্দরে ফের সীমানা দেয়াল ধস, চরম ঝুঁকিতে ৩ হাজার ফুট গাইড ওয়াল
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের আবাসিক এলাকার ১০০ ফুট দীর্ঘ দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে চরম অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই বারবার ধসের ঘটনা ঘটছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে দফায় দফায় দেয়াল ধসে পড়ায় পুরো আবাসিক এলাকার নিরাপত্তা এখন বড়সড় হুমকিতে পড়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর ফলে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলাপাড়া নাগরিক সমাজ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
অর্থনীতিতে সম্ভাবনার দুয়ার খুলছে পায়রা বন্দর
চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে পায়রা বন্দরের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে সরকার। আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো নিয়ে গড়ে ওঠা এই বন্দর চালু হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।