সর্বশেষ

সারাদেশ

মৌসুমী নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এর ফলে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং ১৩টি নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় উত্তাল সমুদ্রের কারণে চরম বিপাকে পড়েছেন উপকূলের মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষেরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত তিন দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। লাগাতার এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল খেটে খাওয়া সাধারণ মানুষ।

নিম্নচাপের তীব্রতায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রূপ ধারণ করেছে। বিশাল আকৃতির ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। উপকূলীয় এলাকায় যেকোনো সময় তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঝুঁকি এড়াতে সাগরে অবস্থানরত মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত বলয় জারি করা হয়েছে। ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে ঘন ঘন আবহাওয়ার এমন বৈরী আচরণে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় সমুদ্রগামী জেলেরা। কলাপাড়ার মৎস্য ব্যবসায়ী ও গাজী ফিসের স্বত্বাধিকারী মো. মজনু গাজী জানান, ঘন ঘন নিম্নচাপ ও সতর্ক সংকেতের কারণে জেলেরা ঠিকমতো সাগরে যেতে পারছেন না। এতে ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন