সর্বশেষ

পাবনা সংবাদ

পাবনায় জাতীয় যুব দিবস পালিত: ১৩ উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান

পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদানসহ ১৩ জন উদ্যোক্তার মাঝে ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পাবনায় ‘বিশ্ব বসতি দিবস’ পালিত: টেকসই নগরায়ণে সমন্বিত উদ্যোগের তাগিদ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব বসতি দিবস’ পালিত হয়েছে। “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে টেকসই নগরায়ণ ও সকলের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, সুরক্ষার দাবি

পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং পেশাগত সুরক্ষার দাবি জানিয়ে অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের অধিকার নিশ্চিত করার জোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

পাবনায় ৩৫৫ মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, জেলা প্রশাসনের বিশেষ সভা

পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম, জোরদার নিরাপত্তা

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের নতুন চালান সফলভাবে পৌঁছেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার দুপুরে সেনাবাহিনীর বিশেষ প্রহরায় জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এই জ্বালানি আসার ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

পাবনার ফরিদপুরে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা, রোগীদের ভোগান্তি চরমে

পাবনার ফরিদপুর উপজেলায় ভেঙে পড়েছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপ এবং একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা।