পাবনা জেলা প্রশাসন
পাবনায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা দমন এবং বাল্যবিবাহ বন্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।