সর্বশেষ

পাকিস্তান

মক্কা প্যাক্টের অগ্নিপরীক্ষা

সৌদি ভূখণ্ডে হুথিদের সাম্প্রতিক বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মক্কা প্রতিরক্ষা চুক্তিকে প্রথম বাস্তব অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ইসলামাবাদের পিমস হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের গাইনি ওয়ার্ডের নার্সারিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙনের শঙ্কা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার নতুন করে রাজনৈতিক চাপে পড়েছে। প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে নীতিগত মতবিরোধ, নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে বিরোধ এবং বিরোধী দলগুলোর জোট গঠনের তৎপরতায় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য ও কারাবন্দিত্বের বিষয়টিও রাজনৈতিক চাপ বাড়িয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই এবং কারাগারে থাকাই তার জন্য নিরাপদ।

শিশু ধর্ষণের অভিযোগে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ১৯৯০-এর দশকে শিশু ধর্ষণ ও পাচারের অভিযোগে পুলিশি জামিনে থাকা পাকিস্তানের সাবেক রাজ্য মন্ত্রী রুখসার আহমেদ আবারও আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন। অভিযোগের তদন্ত চলমান থাকলেও তার রাজনৈতিক প্রত্যাবর্তন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মানবাধিকারের আয়নায় পাকিস্তানের দ্বিচারিতা

প্রতি বছর ৫ আগস্ট পাকিস্তান ‘ইউম-ই-ইস্তাহসাল’ বা ‘শোষণ দিবস’ পালন করে। ২০১৯ সালের এই দিনে ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবং কাশ্মিরের জনগণের প্রতি সংহতি জানাতে পাকিস্তান দিনটি পালন করে আসছে। আন্তর্জাতিক মহলের কাছে পাকিস্তানের বক্তব্য—কাশ্মিরের মানুষের অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষার জন্যই তাদের এই অবস্থান।