নড়াইল
নড়াইলে আধিপত্যের লড়াইয়ে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬
নড়াইলের লোহাগড়া উপজেলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে, যাতে নারীসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: নড়াইলে ছাত্রদল নেতা মাশরাফি বহিষ্কার
নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রদল নেতা জিএম মাশরাফিকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। অভিযুক্ত মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত শুরু
নড়াইল সদর উপজেলায় আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাসরুমে আটকে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত কাজ শুরু করেছেন।
নড়াইলে সুর ও নৃত্যের মূর্ছনায় বর্ষা বিদায় ও শরৎ বরণ
নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষা ঋতুকে বিদায় এবং শরৎ ঋতুকে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার জেলা সরকারি ভিক্টোরিয়া কলেজে সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজিত এই উৎসব দর্শকদের মুগ্ধ করে।
নড়াইলে বৃদ্ধকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন
নড়াইলের লোহাগড়ায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী নাজিম উদ্দিন দেওয়ানের অভিযোগ, বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী একটি চক্র তাকে তুলে নিয়ে মারধর করে এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তবে অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদ্যাপন
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধানিবেদন, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে এই মহান শিল্পীকে স্মরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এসএম সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়।