ধামরাই
ধামরাইয়ে ২৩৫ পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সব পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
ধামরাইয়ে অটোচার্জিং পয়েন্টে ডাকাতি, ৪ অটোরিকশা ও ৬ ব্যাটারি লুট
ঢাকার ধামরাইয়ে একটি অটোচার্জিং পয়েন্টে ঢুকে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় চারটি অটোরিকশা ও ছয়টি অটোরিকশার ব্যাটারি নিয়ে গেছে ডাকাত দল। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ধামরাইয়ে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
ঢাকার ধামরাইয়ে বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লোকমান হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৌর শহরের হুজুরিটোলা মহল্লায় এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণ ও রুপার গয়না মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ধামরাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম কাওসার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তিনি ওই কিশোরীর সৎবাবা। এ ঘটনায় গতকাল রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আজহারুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
খালেদা জিয়া শুধু দেশ নয় সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের মডেল: মুরাদ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের গণতন্ত্রের মডেল হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার
ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। ডিবির এই ঝটিকা অভিযানে উদ্ধার হয়েছে গাঁজা ও ইয়াবার বড় চালান।